আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1642 লেভেল টেস্ট করে, যা ইউরো বিক্রয়ের জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 17 পিপস হ্রাস পায়।
গতকাল হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করার ব্যাপারে ইরানের সম্ভাব্য কার্যক্রম সম্পর্কিত সংবাদগুলো মার্কিন ডলারের প্রতি চাহিদা উল্লেখযোগ্য বাড়িয়েছিল, যা ভূ-রাজনৈতিক সংঘাতের তীব্রতা বৃদ্ধি নির্দেশ করে। মাত্র একদিন পরেই এই সংবাদ প্রকাশিত হয়েছে—যখন প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছিলেন যে মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান নির্ধারিত সময়সূচির চেয়ে এগিয়ে চলছে এবং শীঘ্রই সমাপ্তির দিকে পৌঁছাতে পারে।
আজ আমরা জার্মানির মুদ্রাস্ফীতির পরিসংখ্যানের জন্য অপেক্ষা করছি। এই সামষ্টিক অর্থনৈতিক সূচকটি জার্মানির অর্থনৈতিক পরিস্থিতি ও ইউরোর মূল্যের ভবিষ্যৎ মুভমেন্ট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি প্রকাশিত প্রতিবেদনে মুদ্রাস্ফীতির হার কমে যায়, তবে ইউরোর মূল্যের উপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভবনা বেশি। তবে পরিস্থিতি পুরোপুরিভাবে অনুমানযোগ্য নয়—প্রত্যাশার তুলনায় মূল ফলাফলের উল্লেখযোগ্য ভিন্নতার ক্কগেত্রে, তা ইতিবাচক হোক বা নেতিবাচক, মার্কেটে অনিশ্চিত প্রতিক্রিয়া উস্কে দিতে পারে। এ ক্ষেত্রে ভূ-রাজনৈতিক ঘটনাসহ বৈশ্বিক পরিস্থিতির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা #1 ও পরিকল্পনা #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1683-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1651-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1683-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র জার্মানিতে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1627-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1651 এবং 1.1683-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1627-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1597-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1651-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1627 এবং 1.1597-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।