আরও দেখুন
বৃহস্পতিবার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে EUR/USD কারেন্সি পেয়ারের মন্থর দরপতন অব্যাহত ছিল। এই দরপতন রাতভর থামেনি। এক সপ্তাহ আগে যেখানে আতংকের কারণে দরপতন ও ঝুঁকি গ্রহণ না করার প্রবণতা দেখা গিয়েছিল, সেখানে এখন আবেগে নয় বরং সুচিন্তিত ও যৌক্তিক পরিস্থিতি অনুযায়ী মার্কিন ডলারের ক্রয় লক্ষ্য করা যাচ্ছে। পূর্বের মতোই মৌলিক পটভূমি ট্রেডারদের সেন্টিমেন্ট বা এই পেয়ারের মূল্যের মুভমেন্টে প্রভাব ফেলছে না। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে জটিলতা বজায় রয়েছে, এবং হরমুজ প্রণালী শিগগিরই অবরোধমুক্ত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে এসেছে। ইরান এখন কেবল মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস অবকাঠামো এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোই নয়, ইইউ বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত ট্যাঙ্কারগুলোকেও আঘাত করছে। ফলে তেলের দর বৃদ্ধি পাচ্ছে এবং উদ্বেগজনক বিষয় হলো—তেলের দাম আরও বাড়তে পারে। বহু দেশ এখন তাদের কৌশলগত মজুদের তেল ব্যবহার করছে, কিন্তু এই প্রবণতা দীর্ঘস্থায়ী হবে না। একবার বিশ্বে সঙ্কটের ঢেউ উঠলে তেলের দাম আরও ৫০–১০০% বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় সেশনের শুরুতেই এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া থেকে বাউন্স করে 25 পিপস বৃদ্ধি পায়—ফলে ট্রেডাররা লং পজিশন থেকে লোকসানের সম্মুখীন হয়নি। পরে মার্কিন সেশনে একই এরিয়ায় একটি সেল সিগন্যাল গঠিত হয়, তবে সেটি তুলনামূলকভাবে দুর্বল সিগন্যাল ছিল। দিনের শেষের দিকে নতুন ট্রেডাররা তাদের ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করতেও পারে বা পরবর্তী দিনেও তা ক্যারি করতে পারে।
মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলশ্রুতিতে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে আবারও এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। ২০২৬ সালের শুরুতে দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ায় আমরা মধ্যমেয়াদে নতুন করে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। মার্কিন ডলারের জন্য সামগ্রিক মৌলিক পটভূমি এখনও বেশ চ্যালেঞ্জিং—যা দেশটির শ্রমবাজার, জিডিপি ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনগুলোর ফলাফল দ্বারাও নিশ্চিত করা হয়েছে। তবে বর্তমানে মার্কেটে অর্থনীতির চেয়ে ভূ-রাজনৈতিক পরিস্থিতি প্রবলভাবে আধিপত্য বিস্তার করছে।
শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1455-1.1474 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার উপরে কনসোলিডেট করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1584-1.1591 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.190। শুক্রবার ইইউ-তে শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে; আর যুক্তরাষ্ট্রে পার্সনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার (PCE) সূচক, চতুর্থ প্রান্তিকের (দ্বিতীয় অনুমান) জিডিপি, ডিউরেবল গুডস অর্ডার, শূন্যপদের সংখ্যা সম্পর্কিত JOLTs প্রতিবেদন এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের থেকে কনজিউমার সেন্টিমেন্ট বা ভোক্তা মনোভাব সূচক প্রকাশিত হবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।