empty
 
 
17.04.2026 09:06 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ১৭ এপ্রিল। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1783 লেভেল টেস্ট করেছিল—যা ইউরো ক্রয়ের জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। তবে প্রত্যাশা অনুযায়ী এই পেয়ারের মূল্যের উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী মুভমেন্ট দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক জবলেস ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে ইতিবাচক ছিল—যা ইউরোর দরপতন ঘটিয়েছে। যদিও সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে ইউরোজোনে মূল্যস্ফীতি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) ভবিষ্যৎ সিদ্ধান্ত সম্পর্কে অনিশ্চয়তা বজায় রয়েছে, ট্রেডাররা এ ব্যাপারে একরকম নিশ্চিত যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী বৈঠকে আর্থিক নীতিমালায় পরিবর্তন নিয়ে আসবে না। এর ফলে চলতি সপ্তাহে EUR/USD পেয়ারের মূল্যের ব্যাপক উত্থানের পর লং পজিশনগুলো ক্লোজ করে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা সৃষ্টি করেছে।

আজ দিনের প্রথমার্ধে আমরা কেবল ইসিবির কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ইউরোজোনের ট্রেড ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা করছি। যদিও বিনিয়োগকারীদের কাছে এই সূচকগুলো সুদের হারের সিদ্ধান্ত বা মূল্যস্ফীতি প্রতিবেদনের তুলনায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে, তবু এগুলো ইউরোজোন অর্থনীতির সার্বিক অবস্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স একটি দেশ বা অঞ্চলের আন্তর্জাতিক লেনদেনের পরিমাণ প্রতিফলিত করে—যাতে পণ্য ও সেবামূলক বাণিজ্য, আয় প্রবাহ এবং অর্থ স্থানান্তর অন্তর্ভুক্ত থাকে। এই সূচকের ইতিবাচক ফলাফল শক্তিশালী রপ্তানি সম্ভাবনা ও অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার ইঙ্গিত দিতে পারে, অপরদিকে নেতিবাচক ফলাফল প্রকাশিত হলে তা আমদানি নির্ভরতা বা মূলধন বহির্গমনের বৃদ্ধির প্রবণটা নির্দেশ করতে পারে। অন্যদিকে ট্রেড ব্যালেন্সে কেবল পণ্যের রপ্তানি ও আমদানি মূল্যের পার্থক্য প্রতিফলিত হয়। বিশ্ববাজারের এক বিশাল অংশীদার হিসাবে ইউরোজোনের বৈদিশিক বাণিজ্যের গতিশীলতা অত্যন্ত প্রাসঙ্গিক। ইতিবাচক ফলাফল ইউরোকে সমর্থন করতে পারে, তবে তা মার্কেটে তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসার সম্ভাবনা কম।

দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1808-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1788-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1808-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1773-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1788 এবং 1.1808-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1773-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1750-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। গতকাল পরিলক্ষিত কারেকশনের অংশ হিসেবে আজ এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1788-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1773 ও 1.1750-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.