empty
 
 
20.04.2026 10:29 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২০ এপ্রিল

বিটকয়েন ও ইথেরিয়ামের আবারও দরপতন শুরু হয়েছে, কারণ নতুন আরেকটি ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের সমগ্র প্রক্রিয়াই বিঘ্নিত হতে পারে। বিটকয়েনের মূল্য ইতোমধ্যেই প্রায় $74,000-এ ফিরে এসেছে, আর ইথেরিয়ামের মূল্যও $2,223-এ অবস্থান করছে।

This image is no longer relevant

গত শুক্রবার বিটকয়েনের মূল্য চিত্তাকর্ষকভাবে $78,000 পর্যন্ত পৌঁছেছিল। এই উত্থান মূলত মধ্যপ্রাচ্য থেকে আসা ইতিবাচক খবর দ্বারা প্ররোচিত হয়েছিল—ইরানে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খোলা রাখার খবর বিশ্ব নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ অনেকটাই স্তিমিত করেছিল। ভূ-রাজনৈতিক উত্তেজনা কমার ফলে ট্রেডাররা স্বস্তি পেয়ে ঝুঁকিপূর্ণ অ্যাসেটসমূহে, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সিতে সক্রিয়ভাবে বিনিয়োগ করে এবং এতে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পায়।

তবে আরও একবার প্রমাণিত হল যে ক্রিপ্টো মার্কেট অত্যন্ত অস্থির। মাত্র কয়েক দিন পরেই আজ বিটকয়েন তীব্র দরপতনের সম্মুখীন হয়ে $74,000-এ নেমে এসেছে। পারস্য উপসাগরে নতুন করে উত্তেজনা শুরু হওয়ার ফলে এই দরপতন ঘটে—এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একটি ইরানী বাণিজ্যিক জাহাজ জব্দ করার প্রতিবেদন প্রকাশের পর ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যায়।

এই ঘটনা আবারও মধ্যপ্রাচ্যে শান্তি বজায় থাকার ক্ষণস্থায়ী ধরন এবং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানী সরবরাহের সম্ভাব্য ঝুঁকিগুলো তুলে ধরছে। ট্রেডাররা শুক্রবারের মতোই দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে—কিন্তু এতে কেবল দরপতনই ত্বরান্বিত হয়েছে। ট্রেডাররা উদ্বেগের কারণে বিটকয়েনসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ অ্যাসেট বিক্রি করতে শুরু করেছে। পরবর্তী পরিস্থিতি সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর ওপর নির্ভর করবে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $75,600-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $75,000-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $75,600-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $74,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $75,000 ও $75,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $73,400-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $74,500-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $73,400-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $75,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $74,500 ও $73,400-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,329-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,295-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,329-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $2,276 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,295 ও $2,329-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,245-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,276-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,245লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি মূল্য $2,295-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,276 ও $2,245-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.