empty
 
 
23.04.2026 09:26 AM
GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ২৩ এপ্রিল।

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং পরামর্শ

যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.3513 লেভেল টেস্ট করেছিল—যা পাউন্ড বিক্রির জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট হিসেবে নিশ্চিত করে। ফলস্বরূপ এই পেয়ারের মূল্য 20 পিপস কমে যায়।

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালীতে ইরান বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ জব্দ করলেও ব্রিটিশ পাউন্ড স্টার্লিং অপ্রত্যাশিতভাবে দারুণ সহনশীলতা প্রদর্শন করেছে। সম্ভবত সম্প্রতি প্রকাশিত মুদ্রাস্ফীতির প্রতিবেদনের কারণে এটি হয়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে, অথবা ট্রেডাররা ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য সংঘাতের সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলো ব্যাপকভাবে মূল্যায়ন করে ফেলেছে এবং ধারণা করছে যে ব্রিটিশ অর্থনীতির ওপর এই সংঘাতের সরাসরি প্রভাব সীমিত থাকবে।

যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের প্রত্যাশায় ট্রেডাররা আবারও সতর্ক অবস্থান গ্রহণ করেছে। ট্রেডার ও বিশ্লেষকরা বিশেষভাবে আসন্ন বিজনেস অ্যাক্টিভিটি সূচকগুলোর দিকে নজর রাখবেন—এর মধ্যে ম্যানুফ্যাকচারিং PMI, সার্ভিস PMI এবং এই দুটি প্রতিবেদনের সমন্বয়ে কম্পোজিট PMI প্রকাশিত হবে, যা দেশটির অর্থনীতির সামগ্রিক অবস্থা প্রতিফলিত করে। এই সূচকগুলোর প্রাপ্ত ফলাফল মাসিক অর্থনৈতিক কার্যকলাপের প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ সূচক হিসেবে গণ্য করা হয়; এই সূচকগুলো মূলত ম্যানেজারদের সার্ভের মাধ্যমে উৎপাদন পরিমাণ, নতুন অর্ডার, কর্মসংস্থান স্তর ও মূল্য প্রবণতা সম্পর্কে তাদের মূল্যায়ন প্রতিফলিত করে। পূর্বাভাস ছাড়িয়ে ইতিবাচক ফলাফল প্রকাশিত হতে যুক্তরাজ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত পাওয়া যেতে পারে, যা পরোক্ষভাবে ব্যাংক অব ইংল্যান্ডের ভবিষ্যৎ পদক্ষেপে প্রভাব ফেলতে পারে। প্রকাশিত সূচকগুলোর ফলাফল যদি প্রত্যাশার তুলনায় নিম্নমুখী হয় বা প্রবৃদ্ধির হার হ্রাসের সংকেত পাওয়া যায়, তাহলে ব্রিটিশ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়বে এবং পাউন্ডের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।

দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি মূলত পরিকল্পনা #1 ও পরিকল্পনা #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3512-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3497-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ড কেনার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3512-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3486-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ড কিনতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3497 এবং 1.3512-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3486-এর (চার্টে লাল লাইন) লেভেলে নেমে যাওয়ার পর আমি পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3457-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি অবনতি ঘটলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3497-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে 1.3486 এবং 1.3457-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.