আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল, তখন এই পেয়ারের মূল্য 1.1739-এর লেভেল টেস্ট করেছিল—যা ইউরো বিক্রির জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলশ্রুতিতে, এই পেয়ারের 20 পিপস দরপতন হয়।
ইরানের সর্বশেষ পারমাণবিক প্রস্তাবের প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া সম্পর্কিত সাম্প্রতিক সংবাদ কারেন্সি মার্কেটের লক্ষণীয় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তেহরানের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে ট্রাম্পের তথাকথিত অসন্তোষ মার্কিন ডলারের চাহিদা পুনরায় বাড়িয়েছে; বিনিয়োগকারীরা ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার সময় 'নিরাপদ বিনিয়োগ' হিসেবে মার্কিন ডলারের প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করেন। ইরানের প্রস্তাবে যুদ্ধ পরবর্তী সময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, যা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ট্রাম্প যদিও এই প্রস্তাবের কার্যকারিতা সম্পর্কে সন্দিহান, তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রস্তাবটি সম্পূর্ণভাবে বা একতরফাভাবে প্রত্যাখ্যান করা০ হয়নি।
বিশ্ব অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই ধরনের বক্তব্য দুই দেশের মধ্যকার সামরিক সংঘাতকে নতুন করে তীব্র করতে পারে। তবেই আজ খুব বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রকাশের কথা না থাকায় মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বিরাজ করবে। বিশেষত স্পেনের বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনের প্রভাবে ইউরোজোনের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের বা ইউরোর মূল্যের উল্লেখযোগ্য কারেকশন ঘটার সম্ভাবনা বেশ কম—যদিও সূচকটি দেশটির অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ ।
বিনিয়োগকারীরা ও মার্কেটের ট্রেডাররা সম্ভবত সতর্ক অবস্থান অবস্থান গ্রহণ করবেন এবং মার্কিন ও ইরানি কর্মকর্তাদের সংবাদ ও মন্তব্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি মূলত পরিকল্পনা #1 ও পরিকল্পনা #2 বাস্তবায়নের উপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1744-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1718-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1744-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1702-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1718 এবং 1.1744-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1702-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1681-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হলে আজ এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1718-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1702 এবং 1.1681-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।