আরও দেখুন
শুক্রবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা বৃহস্পতিবারের দরপতনের অনুরূপ। স্মরণ করিয়ে দিচ্ছি যে বৃহস্পতিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি আবারও লঙ্ঘিত হয়েছিল, যার ফলে মার্কিন ডলারের দর তীব্রভাবে বৃদ্ধি পেয়েছিল। তবে শুক্রবার জানা যায় যে যুদ্ধবিরতি বজায় আছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। ফলে এই পেয়ারের মূল্য দ্রুতই পুনরুদ্ধার করে। সেইসাথে, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমবাজার ও বেকারত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেগুলোর ফলাফল বিশেষজ্ঞদের পূর্বাভাসের তুলনায় ইতিবাচক ছিল। তবুও মার্কিন ডলারের মূল্য আর বৃদ্ধি পায়নি, কারণ ট্রেডাররা আবারও সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল উপেক্ষা করেছে—এটি এমন এক প্রবণতা যা আমরা অন্তত দুই মাস ধরে দেখতে পাচ্ছি। সোমবার ভোররাতে মার্কেটে ট্রেডিং সেশন শুরুর সময় মার্কিন ডলারের মূল্য আবারও বাড়ে। এখনও মধ্যপ্রাচ্য থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আসেনি, তবে আমাদের মনে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে, যেহেতু মার্কিন ডলারের দর বাড়ছে, তার মানে তেহরান ও ওয়াশিংটন আবারও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। অথবা সংঘাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি ট্রেডিং সিগনাল গঠিত হয়েছে। ইউরোপীয় ট্রেডিং সেশনে EUR/USD পেয়ারের মূল্য 1.1745-1.1754 রেঞ্জ অতিক্রম করেছিল এবং প্রায় গোটা দিন একদিকেই যাচ্ছিল। তাই একটি লং পজিশন থেকেই প্রায় 15-20 পিপস লাভ করা যেতো (অস্থিরতার মাত্রা আবারও কম ছিল)।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা বজায় আছে, তবে গত দুই সপ্তাহ ধরে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিং পরিলক্ষিত হচ্ছে। মার্কিন ডলারের মূল্যের উত্থান থেমেছে, কারণ মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে কিছুটা "শান্ত" রয়েছে; তবে ইউরোর মূল্য বেশ ধীরে ধীরে বাড়ছে, কারণ শান্তি আলোচনা প্রক্রিয়া খুব ধীর গতিতে এগোচ্ছে, অফিসিয়াল কোনো বিবৃতিও আসেনি এবং উভয় পক্ষই নিয়মিতভাবে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে।
সোমবার যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 রেঞ্জের নিচে স্থিতিশীল থাকে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে বাউন্স করে তাহলে নতুন লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1830-1.1837 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। সোমবার ইউরোজোনে কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না ও সেইসাথে কোনো ইভেন্টও নির্ধারিত নেই, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল আবাসন বিক্রয় সংক্রান্ত একটি স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন প্রতিবেদন প্রকাশিত হবে। তাই আজ আমরা কেবল ভূ-রাজনৈতিক সংবাদের আশায় থাকতে পারি। যদি মধ্যপ্রাচ্য থেকে কোনো হালনাগাদ তথ্য না আসে, তাহলে আজ মার্কেটে সম্ভবত আবারও স্বল্প মাত্রার অস্থিরতা বজায় থাকবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।