আরও দেখুন
সোমবার মার্কেটে সেশন শুরুর সময় EUR/USD পেয়ারের মূল্য তীব্রভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল, কিন্তু দিনের বাকি সময়ে এই পেয়ার ফের দরপতনের শিকার হয়ে দিনের শুরুর লেভেলের কাছাকাছি ফিরে এসেছে। কেন মার্কিন ডলারের এতটা দুর্বল দরপতন হয়েছে, এবং কেনই বা মার্কেটের ট্রেডাররা এত বড় একটি ঘটনার প্রতি এতটা উদাসীনভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে? আমাদের দৃষ্টিকোণ অনুযায়ী ট্রেডাররা সিদ্ধান্ত নিতে অনীহা প্রকাশ করছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন যে ইরানের সঙ্গে চুক্তি হয়েছে, এবং এবার তেহরানও মার্কিন প্রেসিডেন্টের দাবি খণ্ডন করেনি। তবে এখনও চুক্তিতে স্বাক্ষর করা হয়নি এবং হরমুজ প্রণালী অবরুদ্ধই রয়েছে। শুক্রবার স্বাক্ষর অনুষ্ঠান নির্ধারণ করা হয়েছে, এবং তার আগে যেকোনো কিছুই ঘটতে পারে। গতকালও জানা যায় যে ইসরায়েল মূলত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট এবং লেবাননের সঙ্গে সংঘাত বন্ধ করার কোনো ইচ্ছা প্রকাশ করছে না। ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির একটি শর্ত হলো লেবাননসহ মধ্যপ্রাচ্য অঞ্চলে সম্পূর্ণ যুদ্ধবিরতি। তাই শুক্রবারের মধ্যে ট্রাম্পকে আরেকটি সমস্যার সমাধান করতে হবে—সেটি হচ্ছে ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে রাজি করাতে হবে।
সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে কেবল একটি বাই সিগন্যাল গঠিত হয়েছে। সপ্তাহান্তের পর মার্কেটে সেশন শুরুর সময় এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়া ব্রেক করে উপরের দিকে গিয়েছিল, তবে উর্ধ্বমুখী মুভমেন্টটি দুর্বল ও স্বল্পস্থায়ী ছিল। দিনের শেষে এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়ায় ফিরে এসেছে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের রেঞ্জভিত্তিক মুভমেন্টের সমাপ্তি ঘটেছে, এবং তিন সপ্তাহের স্থবিরতার পরে পুনরায় নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে, কিন্তু মার্কিন ডলারের আরও মূল্য বৃদ্ধির সম্ভাবনা সম্পূর্ণরূপে ভূ-রাজনৈতিক পরিস্থিতি কীভাবে বিকশিত হয় তার ওপর নির্ভর করবে। যদি মধ্যপ্রাচ্যে পুনরায় পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়, তাহলে মার্কিন ডলারের দর বাড়তে থাকবে। আর যদি তেহরান ও ওয়াশিংটন শান্তিচুক্তিতে স্বাক্ষর করে, তাহলে ঝুঁকিপূর্ণ কারেন্সিগুলোর মূল্য বৃদ্ধি পাবে।
মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়ার নিচে স্থিতিশীল হয় তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়া থেকে রিবাউন্ড করে তাহলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। মঙ্গলবার জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নে ZEW ইকোনোমিক সেন্টিমেন্ট ইনডেক্স প্রকাশিত হবে, এবং যুক্তরাষ্ট্রে নির্মাণ খাত সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। আমরা এই প্রতিবেদনগুলোকে স্বল্প গুরুত্বসম্পন্ন হিসেবে বিবেচনা করছি এবং এগুলোর প্রভাবে মার্কেটে কোনো বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টির প্রত্যাশা করছি না।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।