আরও দেখুন
মঙ্গলবার EUR/USD পেয়ারের মূল্য 1.1377 এবং 1.1461-এর সাইডওয়েজ চ্যানেলের মধ্যে অবস্থান করেছে। ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই পেয়ারের মূল্য গত কয়েক সপ্তাহ ধরে এই দুই লেভেলের মধ্যেই অবস্থান করছে। অতএব আমরা একেবারে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট দেখতে পাচ্ছি। গতকাল ইউরোর টেকনিক্যাল চিত্র বদলায়নি। মার্কেটে কেভিন ওয়ার্শের বক্তব্যের প্রভাব আশ্চর্যজনকভাবে বেশ স্বাভাবিক ছিল; মূলত ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কংগ্রেস বা ট্রেডারদের নতুন কিছু জানাতে পারেননি। মার্কেটে কেবল যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি প্রতিবেদনের প্রভাবেই কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, যা ট্রেডারদের প্রত্যাশার চেয়ে কম ছিল। মুদ্রাস্ফীতি পূর্বাভাসের তুলনায় কম আসার পরও মার্কিন ডলারের ইতিবাচক পরিস্থিতি বজায় রয়েছে। দেশটির ভোক্তা মূল্য সূচক (CPI) 3.5%-এ নেমে এসেছে, যার ফলে কয়েক মাসের মধ্যে ফেড আর্থিক নীতিমালা কঠোর করবে কিনা, সে ব্যাপারে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবু সার্বিক পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহের উপর নির্ভর করবে — সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে মুদ্রাস্ফীতি পুনরায় বাড়তে পারে।
মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে কেবল একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। মার্কিন ট্রেডিং সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.1461-1.1466 এরিয়ায় পৌঁছায় এবং বাউন্স করে আগের এরিয়ায় ফিরে আসে; ফলে একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল যা কাজে লাগিয়ে নতুন ট্রেডাররা শর্ট পজিশনে ওপেন করতে পারতেন। আজ সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারির দিকে এই পেয়ারের দরপতন অব্যাহত থাকতে পারে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে দুই মাসব্যাপী এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে, এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা কেবল দুর্বল একটি ঊর্ধ্বমুখী কারেকশন দেখতে পেয়েছি। বর্তমানে এই পেয়ারের মূল্য উভয় ট্রেন্ডলাইনই ব্রেক করেছে এবং কয়েক সপ্তাহ ধরে মার্কেটে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিং দেখা যাচ্ছে। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মার্কিন ডলার সহায়তা পেতে পারে।
বুধবার, নতুন ট্রেডাররা গতকাল ওপেন করা শর্ট পজিশনগুলো হোল্ড করে রাখতে পারেন এবং মূল্যের 1.1354-1.1363-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেন—কারণ এই পেয়ারের মূল্য 1.1461-1.1466 এরিয়া থেকে বাউন্স করেছে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1451-1.1466 এরিয়ার উপরে কনসলিডেট করে, তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানের মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1275, 1.1363-1.1377, 1.1420-1.1432, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, এবং 1.1745-1.1754। বুধবার ইউরোজোনে শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, এবং যুক্তরাষ্ট্রে উৎপাদক মূল্য সূচক (PPI) প্রকাশিত হবে। সেইসাথে ওয়ার্শ কংগ্রেসে দ্বিতীয়বারের মতো বক্তব্য দেবেন। আমরা এই প্রতিবেদন দুটির ফলাফল ও ওয়ার্শের বক্তব্যকে স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন হিসেবে বিবেচনা করছি এবং এগুলোর প্রভাবে মার্কেটে কোনো শক্তিশালী প্রতিক্রিয়ার প্রত্যাশা করছি না।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।