আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 162.09-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলস্বরূপ এই পেয়ারের মূল্য 161.74-এর লক্ষ্যমাত্রার দিকে হ্রাস পায়
জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির হার পূর্বাভাসের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম ছিল, যা মার্কিন ডলারের উপর চাপ সৃষ্টি করে এবং তা বন্ডভিত্তিক ইয়েল্ড চ্যানেলের মাধ্যমে জাপানি ইয়েনকে সহায়তা জোগায়। প্রতিবেদনে দেখা গেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রে সামগ্রিক ভোক্তা মূল্য সূচক (সিপিআই) মে মাসের ৪.২% থেকে কমে বার্ষিক ভিত্তিতে ৩.৫%-এ নেমে এসেছে, যেখানে মূল সূচকটি ২.৬%-এ নেমে এসে ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছেছে। মুদ্রাস্ফীতির এই পতনের ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের আরও ডোভিশ বা নমনীয় অবস্থান গ্রহণের প্রত্যাশাকে তীব্র করেছে, মার্কিন বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ হ্রাস করেছে এবং মার্কিন ডলারকে দুর্বল করেছে। জাপানি ইয়েন শক্তিশালী হয়েছে। মার্কিন বন্ডের ইয়েল্ডের পতন ঘটায় জাপানের সাথে দেশটির সুদের হারের পার্থক্য কমে এসেছে, যা ইয়েনকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং USD/JPY পেয়ারের মূল্যকে নিম্নমুখী করেছে। এই পেয়ারের দরপতনের ফলে ব্যাংক অব জাপান কর্তৃক কারেন্সি মার্কেটে হস্তক্ষেপের সম্ভাবনা হ্রাস পেয়েছে, কারণ ইয়েনের অত্যধিক দরপতনের ক্ষেত্রে সম্প্রতি ব্যাংক অফ জাপান কারেন্সি মার্কেটে হস্তক্ষেপ চালিয়ে আসছে।
দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা নং 1 ও নং 2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 162.55-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 162.26-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 162.55-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 162.13-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 162.26 এবং 162.55-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 162.13-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 161.81-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 162.26-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 162.13 এবং 161.81-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।