আরও দেখুন
বুধবারের ট্রেডিংয়ে GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল, যা মার্কেটের পূর্ণাঙ্গ প্রবণতায় পরিণত হয়েছে। এই পেয়ারের মূল্য অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইনটি ব্রেক করেছে এবং একটি নতুন ডিসেন্ডিং ট্রেন্ডলাইন গঠিত হয়েছে। অতএব টেকনিক্যাল কারণে নিকট ভবিষ্যতে ব্রিটিশ পাউন্ডের দরপতন অব্যাহত থাকতে পারে। গতকাল যুক্তরাজ্যে এ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন—জুন মাসের মূল্যস্ফীতি সূচক—প্রকাশ করা হয়। তবুও গতকাল মার্কেটে কার্যত কোনোই মুভমেন্ট দেখা যায়নি। ট্রেডাররা হয়তো যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি হ্রাসের বিষয়টি আগেই মূল্যায়ন করেছে, অথবা ট্রেডাররা নিজস্ব নিয়মে ট্রেড করছে, যা মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কহীন। যাই হোক, এই পেয়ারের দরপতনের সম্ভাবনা প্রাসঙ্গিক রয়ে গেছে; পাউন্ড স্টার্লিংয়ের মূল্য ইউরোর মতো স্থবির অবস্থায় নেই, তাই আমরা এখনও এই পেয়ারের মূল্যের উল্লেখযোগ্য মুভমেন্টের আশা করতে পারি। আমাদের ধারণা বর্তমান নিম্নমুখী কারেকশন সম্পন্ন হলে ব্রিটিশ পাউন্ডের মূল্য 1.3700-1.3800 এরিয়ার লক্ষ্যমাত্রার দিকে যাবে, যা সাপ্তাহিক টাইমফ্রেমে সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি।
বুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুটি সেল সিগন্যাল গঠিত হয়েছে। এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া থেকে দুইবার বাউন্স করেছে, কিন্তু কোনো ক্ষেত্রেই 20 পিপসও দরপতন ঘটেনি। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে সারাদিন জুড়ে এই পেয়ারের মূল্যের সামগ্রিক অস্থিরতার মাত্রা প্রায় 40 পিপস ছিল।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের একটি নতুন নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। তিন সপ্তাহ ধরে পাউন্ডের মূল্য বৃদ্ধির শেষে একটি কারেকশনের প্রয়োজন ছিল। ব্রিটিশ পাউন্ডের মূল্য কতদিন কমতে থাকবে তা বলা কঠিন, তবে ট্রেডারদের জন্য ট্রেন্ডলাইনটি একটি ভাল রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করছে। তাই যতক্ষণ এই পেয়ারের মূল্য এই লাইনের উপরে কনসলিডেট না করে, ততক্ষণ নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3319-1.3331-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেন। আর যদি এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়ার উপরে কনসোলিডেট করে, তাহলে লং পজিশন ওপেন করা যাবে, যেখানে মূল্যের 1.3456-1.3476-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, 1.3695। বৃহস্পতিবারে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপুর্ন ইভেন্ট নির্ধারিত নেই, কিন্তু অদ্ভুতুড়েভাবে ঠিক আজকেই এই পেয়ারের মূল্যের উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যেতে পারে। গতকাল যুক্তরাজ্যে প্রকাশিত মূল্যস্ফীতি প্রতিবেদনটি সরাসরি উপেক্ষিত হয়েছে। আজও মার্কেটে সামষ্টিক অর্থনৈতিক পটভূমির তেমন কোনো প্রভাব থাকবে না, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটিশ পাউন্ডের মূল্য ইউরোর মতো স্থিতিশীল ছিল না।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।