যখন MACD সূচকটি ইতোমধ্যে শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1806-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর মূল্যের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করে দিয়েছে। এই কারণে আমি ইউরো কিনিনি।
মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির প্রত্যাশা সংক্রান্ত প্রতিবেদন এবং ফেডের কর্মকর্তাদের বক্তব্য গত সপ্তাহের শেষ দিকে ডলারের উপর সামান্য চাপ সৃষ্টি করেছিল। মুদ্রাস্ফীতি প্রত্যাশার হ্রাসকে প্রায়শই অর্থনীতিতে মূল্যস্ফীতি হ্রাসের লক্ষণ হিসেবে দেখা হয়। এমন পরিস্থিতিতে ফেড গৃহীত আর্থিক নীতিমালা পুনর্বিবেচনা করতে পারে, বিশেষ করে মার্কিন শ্রমবাজার পরিস্থিতি চলমান চ্যালেঞ্জগুলো বিবেচনা করে। এক দিকে মন্থর মুদ্রাস্ফীতি ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়াতে এবং ব্যবসায়িক ব্যয় কমাতে সাহায্য করতে পারে। তবে যদি মুদ্রাস্ফীতি তীব্রভাবে কমে যায়, তাহলে তা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্থরতা বা এমনকি নেতিবাচক মুদ্রাস্ফীতির ঝুঁকির ইঙ্গিত দিতে পারে। তবুও, সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের বেশ দ্রুত দুর্বল হওয়ার বিষয়টি বিবেচনা করলে এই ঝুঁকির সম্ভাবনা কম বলেই মনে হয়।
আজ আমরা সেন্টিক্স থেকে বিনিয়োগকারীদের আস্থা সূচকের প্রকাশনা এবং বুন্দেসব্যাংকের প্রেসিডেন্ট জোয়াকিম ন্যাগেলের বক্তব্যের প্রত্যাশা করছি। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে পরিচালিত মাসিক সেন্টিক্স জরিপ সম্ভবত EUR/USD পেয়ারের মূল্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। তবে সূচকটির বড় ধরনের পতন ঘটলে সেটি মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনার মধ্যে বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের সংকেত দিতে পারে। একই সঙ্গে এই অর্থনৈতিক সূচকের প্রকাশের সময় মার্কেটের বিনিয়োগকারীরা জোয়াকিম ন্যাগেলের বক্তব্যের দিকে নজর রাখবে। ইউরোজোনের প্রধান অর্থনীতির দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে তাঁর উক্তি প্রায়শই ইসিবির সম্ভাব্য ভবিষ্যৎ নীতিমালার ব্যাপারে ইঙ্গিত দেয়। মূল সুদের হারের সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে যেকোনো ইঙ্গিত বা মন্তব্য মার্কেটের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে।
দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
বাই সিগন্যাল
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1894-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1857-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1894-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1830-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1857 এবং 1.1894-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল
পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1830-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1793-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর উল্লেখযোগ্য চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1857-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1830 এবং 1.1793-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
চার্টে কী আছে:
হালকা সবুজ লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
গাঢ় সবুজ লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
হালকা লাল লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
গাঢ় লাল লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
You have already liked this post today
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।